সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ কমিউনিটি ক্লিনিকে শিশুদের প্রারম্ভিক বিকাশ উন্নয়নের লক্ষ্যে খেলাভিত্তিক সেশন পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।
ইউনিসেফের অর্থায়নে ইসিসিডি (Early Childhood Care and Development) প্রকল্পের আওতায় আয়োজিত খেলাভিত্তিক এ সেশনের মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও সেশন পরিচালনাকারীদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
https://www.kaabait.com