• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা

দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি ও নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ) সাহিদুল আলম, এসআই (নিঃ) মো. জাকারিয়া শেখ, এসআই (নিঃ) মো. সোহাগ মিয়া, এসআই (নিঃ) মো. বেলায়েত হোসেন ও পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার সঙ্গীয় অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানের একপর্যায়ে ৩০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক দেড়টার দিকে দেবহাটা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে সিআর পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি, গুরুগ্রাম এলাকার মৃত মালেক গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম।

 

এদিকে, পৃথক অভিযানে দেবহাটা থানার এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মো. সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ ২৯ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে নিয়মিত মামলার আসামি তমা সাহা (৩৫)কে গ্রেপ্তার করেন। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শ্রীপুর ওয়ালেচ অফিস মোড় এলাকার তন্ময় সাহার স্ত্রী। পুলিশ জানায়, তিনি খুলনা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সামছুর রহমান রোড, সিটি কলেজ তালতলা এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার পাঁচজনকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com