• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫
সর্বশেষ :
সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন

সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুন্দরবন ঘুরতে যেয়ে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের মিজানুর রহমান এর কাঠ বডি ট্রলার থেকে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ব্যক্তি ময়মনসিংহের ভালুকার কাঠালি পশ্চিম পাড়া এলাকার রিয়াজ আহমেদ বলে প্রাথমিক সূত্র থেকে জানা গেছে।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মোঃ মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ (বিএলসি নম্বর- ২৬২৭০৮০৬০০৪) বোর্ডে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন ও ঢাকা-গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান।

 

গতকাল দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা চরে আটকে যায় বোর্ডটি। তাৎক্ষণিক বোর্ডের ক্রু ও অন্যান্যরা বোর্ডটি ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় বোর্ডে থাকা পর্যটকরাও বোর্ড ছাড়ানোর জন্য নিচে নেমে পড়েন। অনেক চেষ্টার পর বোর্ডটি ছাড়াতে ব্যর্থ হলে একে একে সবাই উপরে উঠে আসেন। কিন্তু পরবর্তীতে ট্যুর গাইড পর্যটক গণনা করে একজন কম পান। তখন থেকেই তাকে খোঁজা শুরু হয়।

 

ট্যুর গাইড মোঃ মিজানুর রহমান বলেন, বোর্ডটি ছাড়াতে ব্যর্থ হয়ে সবাই যখন উপরে উঠে আসে তখন আমি লোক গননা শুরু করি। একজনের উপস্থিতি কম দেখে বিষয়টি সবাইকে জানালে সবাই বোর্ডের প্রত্যেকটা কেবিন খোঁজ করে সেখানে খুঁজে না পাওয়া গেলে আমরা সংশ্লিষ্ট বনবিভাগ ও কোষ্টগার্ডকে জানাই। পরে নিখোঁজের খবরটি স্থানীয় বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হলে বাহিনী দুটি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

 

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম বলেন, একজন পর্যটকের নিখোঁজের খবর পেয়েছি। তবে নাম-ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে।

 

দীর্ঘদিন সুন্দরবনের প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, সুন্দরবন যাত্রা যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ংকর। সরকারি নির্দেশনা মেনে চললে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু নির্দেশনার বাইরে গেলে যেকোনো সময় বিপদ আসতে পারে। বিশেষ করে সাগর কিনারে স্রোতের প্রচণ্ড প্রভাব থাকে। ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, কী কারণে তিনি নিখোঁজ হয়েছেন তা এখনো জানা যায়নি। তবে রিপ কারেন্ট (সমুদ্র সৈকতের কাছে তৈরি হওয়া অত্যন্ত শক্তিশালী ও সরু এক ধরনের উল্টো স্রোত) তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে।

 

পর্যটক নিখোঁজের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com