• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৯
সর্বশেষ :
সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টারের (কোলন ও পাইলস চিকিৎসা কেন্দ্র) আয়োজনেৃ শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জবেদা ডায়াগনস্টিক সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাইলস্ এবং কোলোরেকটাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, জবেদা ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মোঃ এনামুল হক, জবেদা ডায়াগনস্টিক সেন্টারের অ্যাসিস্ট্যান্ট মোঃ আমানুল্লাহ সহ আরো অনেকে।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পাইলস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডের মাধ্যমে নিয়মিত মলত্যাগের অভ্যাস, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ না দেওয়া, পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার গ্রহণ এবং পাইলস প্রতিরোধে সচেতন থাকার বার্তা তুলে ধরা হয়।

 

এ সময় পাইলস রোগের লক্ষণ, প্রতিরোধ, চিকিৎসা ও সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি পাইলস নিয়ে অবহেলা না করে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com