• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৯
সর্বশেষ :
সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা প্রতিনিধি / ২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অ সময়ের এ বৃষ্টিতে প্রকৃতি এবং আমন ফসলের উপকার হলেও সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম।

 

ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বুধবার মধ্যরাত থেকে উপকূল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুর থেকে ভারী বৃষ্টিপাতে রুপ নেয়।

 

অনেকেই বলছেন অ সময়ের এ বৃষ্টি একদিকে শীতের আগমনী বার্তা দিচ্ছে, অন্যদিকে আমন ফসলের জন্য আশীর্বাদ হতে পারে। তবে টানা বৃষ্টি এবং বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিবে।

 

বান্দিকাটীর কৃষক মুনসুর সরদার বলেন যেসব আমন ফসলের মাঠের পানি শুকিয়ে গিয়েছে বৃষ্টির কারণে ওইসব জায়গার আমন ফসলের ফলন অনেক ভালো হবে, তবে যারা পেয়াজ রসুন ও আলুর বীজ বপন করেছে তাদের অনেক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। এসএমসি ব্রিকস এর মালিক নাজমুল হুদা মিথুন বলেন এখন ইট পোড়ানোর মৌসুম। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে এ সময় ভারী বৃষ্টি হলে ভাটা মালিকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।

 

এদিকে টানা বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য সহ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। সকাল থেকেই মানুষের চলাচল কমে গিয়েছে। ঘরে বসেই দিন পার করছে শ্রমজীবী মানুষ। এদিন কোন কাজে যেতে পারেননি বলে জানিয়েছেন দিনমজুর ইউনুস গোলদার।

 

বৃষ্টির সময় কৃষি ফসল সুরক্ষার জন্য কৃষকদের করণীয় সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবের উপর উপজেলা প্রশাসনের দৃষ্টি রয়েছে এবং এ ব্যাপারে সাধারণ মানুষ কে আবহাওয়ার সর্বশেষ অবস্থা অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com