• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদকো মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

 

ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদকে মশক নিধনের ঔষুধ ও ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মশক নিধনের ঔষুধ ও ফগার মেশিন বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

 

এ উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ, নিয়মিত ঔষুধ প্রয়োগ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো আরও সক্ষমতা অর্জন করবে।

 

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগ নয়, বরং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর-এর এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পবিত্র চন্দ্র মন্ডল ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com