• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪
সর্বশেষ :
দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি

শাড়িতে নজর কাড়লেন দীপিকা বাফটার মঞ্চে

প্রতিনিধি: / ২৭২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা।’ এ বছর বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। ‘ওপেনহেইমার’ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পরিচালক, সেরা চলচ্চিত্র এবং সেরা প্রধান অভিনেতার পুরস্কারসহ সাতটি বাফটা পুরস্কার জিতেছে। পুওর থিংস জিতেছে পাঁচটি বাফটা অ্যাওয়ার্ড। যার মধ্যে এমা স্টোন জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর বাফটা। এ বছর বাফটায় হাজির ছিলেন হলিউডসহ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সব নামিদামি তারকা। তারকাদের মেলায় হাজির ছিলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনও। বাফটায় দীপিকা ভারতের প্রতিনিধিত্ব করেছেন শাড়ি পরেই। শাড়িতে তাঁর মোহময়ী লুক নজর কেড়েছে বিশ্ব মিডিয়ার। বাঙালি ডিজাইনার সব্যসাচীর তৈরি শিমারি শাড়ি ও ব্যাকলেস বøাউজ, চুলে মেসি বান, চোখে মোটা কাজল পরিহিত দীপিকা আলো ছড়িয়েছেন বাফটার রেড কার্পেটেও। লন্ডনের ‘রয়াল ফেস্টিভাল হল’-এর লাল গালিচায় অভিনেত্রীর হাঁটার সেই ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল এখন। এ বছরের বাফটা (ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড) ২০২৪-এর মঞ্চে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন দীপিকা। প্রথমবারের মতো বাফটার মঞ্চে যান তিনি। এবারের বাফটার সঞ্চালনা করেছেন ব্রিটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন দীপিকা পাড়ুকোন। উপস্থাপক হিসেবে মঞ্চে আরো হাজির ছিলেন হিউ গ্রান্ট, দুয়া লিপার মতো তারকারা। তাঁদের মাঝেই দীপিকার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে সবার। মঞ্চে পরিচালক জোনাথন গেøজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা পাড়ুকোন। এ বছর ‘বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ’ বিভাগে তাঁর ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জেতেন জোনাথন গেøজার। বাফটা ২০২৪-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘ওপেনহাইমার’। সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা অভিনেতা সিলিয়ান মারফি (ওপেনহাইমার)। সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন (পুওর থিংস)। সেরা পার্শ্ব-অভিনেত্রীর বাফটা জিতেছেন ডা’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বছরের সেরাদের বাফটা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। গত রোববার ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এ বছরের বাফটা আয়োজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com