• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৮
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

বাঁধন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে

প্রতিনিধি: / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শুরু হতে যাচ্ছে ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে জুরিপ্রধান হতে যাচ্ছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন। এ বিষয়ে বাঁধন গণমাধ্যমকে বলেন, উৎসবটি কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি, এটি ৭ মার্চ পর্যন্ত চলবে। বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যাল সরকারিভাবে আয়োজিত হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি ভীষণ আনন্দিত। এতদিন শুধু ভাবতাম- ‘রেহানা’ নিয়ে তো ফেস্টিভ্যালগুলোতে ঘুরলাম, এখন আমি কী নিয়ে যাব। কারণ শুধু শুধু ঘোরার মাঝে অতো আনন্দ নেই। এমনিতে অভিনেত্রী হিসেবে যেতেই পারি। কিন্তু নিজের কাজ নিয়ে বা কাজের জন্য যাওয়াটা অনেক আনন্দের। আর সেই আনন্দটা আমি পেতে চাই। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, জুরি হিসেবে দায়িত্ব পালন করার। এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টির বেশি দেশের ২০০টির বেশি সিনেমা দেখানো হবে। প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগ ছাড়াও উৎসবে ভারতীয় ও কন্নড় চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়াভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন। উল্লেখ্য, এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com