• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

বাগেরহাটে চোরাই মাহিন্দ্রাসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রতিনিধি: / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চোরাই মাহিন্দ্রাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার পিবিআই বাগেরহাট জেলা। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারী) রাতে গোপালগঞ্জের ঘোনাপাড়া ও ফরিদপুরের ভাংগা থানার পুখুরিয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। মাহিন্দ্রাসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

চোর চক্রের তিন সদস্য হলো, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামের মো: আবু তালেব শরীফের ছেলে তাজুল শরীফ (৩৮), ফরিদপুরের ভাংগা উপজেলার পুখুরিয়া মধ্যপাড়া গ্রামের গোলাম মাওলা (৪০) ও একই গ্রামের কামাল মুন্সি (৪২)।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারী) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটে জেলা কার্যালয়ে এক প্রেসব্রিফিংএ পুলিশ সুপার মোঃ আবদুর রহমান জানান, গত বছরের ৫নভেম্বর বেলা দেড়টার দিকে বাগেরহাট জেলার কোর্ট চত্ত্বর এলাকায় খুলনার বৈকালী এলাকার মৃত আঃ মান্নান সর্দার ছেলে মোঃ মাসুদকে (৩০) চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে অজ্ঞাতনামা চোরেরা তার গোলাপী রংয়ের মাহিন্দ্রা গাড়িটি চুরি করে নিয়ে যায়। এর পর আইনগত সহায়তার জন্য পিবিআই বাগেরহাট অফিসে আবেদন জমা দেন।

ঘটনার বিষয়ে ছায়া তদন্তের জন্য এসআই(নিঃ) গুরুদাস মন্ডল’কে প্রধান করে একটি টিম গঠন করে দেয়া হয়। উক্ত টিম বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে সন্দিগ্ধ আসামী তাজুল শরীফকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য মতে

চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও মাহিন্দ্রা গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তদন্ত অব্যহত আছে এবং তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন প্রদান করা হবে বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com