• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

রাহুল গান্ধীর কটাক্ষ ঐশ্বরিয়াকে , জবাব দিলেন অমিতাভ

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দুদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম করেছিলেন রাহুল গান্ধী। রাহুলের সেই বক্তব্যে চারদিকে হইচই পড়ে গিয়েছিল। এবার রাহুলের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে নিজের মতপ্রকাশ করলেন অমিতাভ। তবে রাহুলের নাম না করেই যে তাকে জবাব দিয়েছেন ‘বিগ বি’, তা স্পষ্ট। গত রোববার এলাহাবাদের একটি জনসভায় রাহুল বলেন, আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন? যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের। রাহুলের সেই বক্তব্যের জবাব দিলেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা… এবং মানসিকভাবে ন¤্র থাকা- সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে। অমিতাভের আগেই রাহুলের মন্তব্যের প্রতিবাদ করেছেন গায়িকা সোনা মহাপাত্র। এক্সে সোনা লিখেছিলেন, রাজনীতিবিদরা তাদের বক্তব্যে অনেক সময় নারীদের অবমাননা করেন। এতে কি তারা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? অতীতে কি আপনার মা ও বোনকে কেউ এভাবে অবজ্ঞা করেছেন?


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com