• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫
সর্বশেষ :
নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

বাগেরহাটে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে কিশোরের মৃত্যু, আহত ২

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের মোঃ বাচ্চু শেখের সাদমান স্টোরে (মুদি দোকান) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এসময়  হাবিবুর রহমান শেখ (২০) ও হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) নামের আরও দুইজনদগ্ধ হয়েছেন।ক্ষতিগ্রস্থ দোকানটিতে মুদি পন্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রোল বিক্রি করা হত।ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিকান্ডে দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুত্বর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। এছাড়া হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আমিনুর রহমান মুন্সি কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার রেজাউল মুন্সির ছেলে।আহত হাবিবুর রহমান শেখ একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে এবং হৃদয় শেখ একই এলাকার মৃত সোমেল শেখেরে ছেলে। দোকান মালিক বাচ্চু হৃদয় শেখের দাদা হন।

ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের ভেতরে থাকা তিনজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দশ লক্ষাধিক টাকার পন্য উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com