• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাঈদী পুত্র মাসুদের নাশকতার ২ মামলায় আগাম জামিন

প্রতিনিধি: / ৪৭২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে দÐপ্রাপ্ত মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে নাশকতার দুটি মামলায় আগাম
জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় মাস আত্মগোপনে থাকার পর গত
বৃহস্পতিবার মাসুদ সাঈদী হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন
আবেদন করেন। পরে বিচারক রেজাউল হক ও ফাহমিদা কাদেরের
হাইকোর্ট বেঞ্চে দুটি মামলায় ছয় সপ্তাহের জামিন দিয়ে নিম্ন
আদালতে হাজিরের নির্দেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন
ব্যারিষ্টার ইউসুফ হোসেন।
উলেখ্য গত বছরের ১৪ আগস্ট রাতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে
নেওয়ার আগে ১৫ আগস্ট হাসপাতালের সামনে সাঈদী-ভক্তদের সঙ্গে
পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১৫
আগস্ট রাতে নাশকতার মামলা করেন। এতে মাসুদ সাঈদীকে ১ নম্বর
আসামি করে অজ্ঞাত পরিচয় ৫ হাজার মানুষকে আসামি করা হয়। এ
মামলায় ছয় মাস আত্মগোপনে থেকে বৃহস্পতিবার উচ্চ আদালত
থেকে জামিন পান মাসুদ সাঈদী। এ ছাড়া ১৭ আগস্ট পল্টন থানায়
নাশকতার অপর একটি মামলায়ও ছয় সপ্তাহের জামিন পেয়েছেন তিনি।
ঐ মামলায় বেআইনিভাবে মিছিল করার অভিযোগে জামায়াত-শিবির
কর্মীদের সঙ্গে মাসুদ সাঈদীকেও আসামি করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com