• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮
সর্বশেষ :
দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি: / ৭৪০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বহিরাগত সন্ত্রাসী হামলায় স্কুল
শিক্ষার্থীসহ ৪ জনকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
শনিবার বিকেল ৫টায় তেলিগাতী ইউনিয়নের কালুরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেয়।
গত শুক্রবার সকালে চোমড়া গ্রামের মতিয়ার রহমান শেখের ৮ বিঘা জমির মৎস্য ঘেরে
পূর্ব শত্রæতার জের ধরে পার্শ্ববতী কচুয়া উপজেলার আঠারো গাতী গ্রামের হানিফ ওরফে
ছাদুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল হামলা চালিয়ে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ সময়
তাদেরকে বাঁধা দিলে ঘের মালিক মতিয়ার শেখ (৪৫), তার চাচা আব্দুর রহিম শেখ (৬৫) ও
ভাইয়ের স্ত্রী কমলা বেগমকে (৪৫) ও নবম শ্রেণীর স্কুল ছাত্রী আরমিন আক্তার (১৪)কে
মারপিট কুপিয়ে রক্তাক্ত জখম করে। এদের মধ্যে থেকে গুরুত্বর জখমী ৩ জনকে বাগেরহাট সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মতিয়ার শেখের ভাতিজা আল আমিন শেখ বাদি হয়ে শুক্রবার মোরেলগঞ্জ থানায়
হানিফ ওরফে ছাদুকে প্রধান প্রতিপক্ষ করে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
করেছেন।
এ হামলার প্রতিবাদে এলাকাবাসি ফুসে উঠেছে। বিক্ষোভ ও মানববন্ধন অংশ নেওয়া
কৃষক দেলোয়ার শেখ, রশিদ শিকদার, শিক্ষার্থী রাকিব শেখ, রসুল শেখ, আকরাম, শেখ,
কালাম শেখ, আওয়ামী লীগ নেতা মোস্তফা শেখ সহ প্রতিবাদকারিরা  প্রকাশ্য
দিবালোকে বহিরাগত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারিদের অবিলম্বে
গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com