• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪
সর্বশেষ :
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত

উর্বশী স্বর্ণের কেক কেটে তোপের মুখে

প্রতিনিধি: / ৪৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাওতেলার নাম বরাবরই শীর্ষে। একের পর এক বিতর্ক ও সমালোচনার জন্ম দেওয়ার ক্ষেত্রে উর্বশী যেন তুলনাহীন! তবে এবার ব্যতিক্রমী এক আলোচনায় উঠে এলো এই অভিনেত্রীর নাম। জন্মদিনে সোনা দিয়ে তৈরি কেক কেটে যেমন এলেন আলোচনায়, তেমনি পড়লেন সমালোচনার মুখেও। গত রোববার অভিনেত্রীর ৩০তম জন্মদিন। আর বিশেষ দিনটি উদযাপন করতে সোনায় মোড়ানো কেক কাটলেন ঊর্বশী! কিন্তু কেক কাটার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। নিজের চলমান মিউজিক ভিডিওর শুটিংফ্লোরে নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী। এই মিউজিক ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক হানি সিংহ। অভিনেত্রী জানিয়েছেন, হানি তাঁর জন্য এই বিশেষ কেকটির আয়োজন করেন। ঊর্বশী জানিয়েছেন কেকটি ২৪ ক্যারাট সোনার তবক দিয়ে মোড়া। হানির সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘লভ ডোজ ২’-এর শুটিং ফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’ হানির উদ্দেশে অভিনেত্রী আরো লেখেন, ‘আমার জন্য তোমার অক্লান্ত পরিশ্রম এবং ভাবনা আমার ক্যারিয়ারে একটা অন্য অধ্যায়ের সূচনা করেছে। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।’ এদিকে সোনার কেক কেটে জন্মদিন পালন করলেও, সামাজিক মাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। এক অনুরাগী লিখেছেন, ‘ঊর্বশী আপনি আরও একবার বোঝালেন যে, আমরা কতটা গরিব!’ অপর একজন লিখেছেন, ‘সব কিছু সোনার! এমনকি, কেকটাও! এ রকম দেখানোর কী অর্থ, বুঝি না।’ অপর একজন লিখেছেন, ‘গরীবদের জন্য কিছু করলেও তো পারেন।’ প্রতি বছর জন্মদিনে নতুন কিছু করে চমকে দেন ঊর্বশী।গত বছর প্যারিসে জন্মদিন পালন করেছিলেন তিনি। জন্মদিনে পার্টির জন্যই খরচ করেছিলেন ৯৩ লক্ষ টাকা! তখন সেটি নিয়েও অনেক কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সমালোচনা ও কটাক্ষ গায়ে মাখেন না এই অভিনেত্রী। তিনি বরাবরই চলেন নিজের ছন্দে। বিদ্রæপ পাত্তা দেওয়া সময় কই তাঁর!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com