• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

মাহিয়া মাহি আস্থা রাখা যায়, এমন মানুষ খুঁজছেন

প্রতিনিধি: / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গেল ক’দিন আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। জানান, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি স্বামী রকিব সরকার। জানিয়েছেন, সময় হলেই বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলবেন তিনি। আর এসব তথ্য তারাই জানিয়েছেন ফেসবুকের সুবাদে। বিচ্ছেদ ঘোষণার পর মাহির একাধিক ফেসবুক পোস্টকে ঘিরে নেটদুনিয়ায় রহস্য দানা বেঁধেছে। হচ্ছে নানা আলোচনা-সমালোচনাও। আর এসব আলোচনার কেন্দ্রে রয়েছে রাকিব-মাহির আবেগঘন পাল্টাপাল্টি স্ট্যাটাস। ক’দিন আগেই মাহি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একা একা লাগে।’ আবার কখনো এই নায়িকা বলেছেন, ‘তবু আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ এবার মাহি জানালেন, আস্থার জায়গা খুঁজছেন তিনি। সোমবার ফেসবুকে মাহি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে। একটুখানি যতœ নিও ছেলে।’ এর আগে, গত ১৬ ফেব্রæয়ারি হঠাৎ ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহি। ভিডিওতে তিনি বলেন, এরকম ভিডিও করতে হবে সেটা কখনো ভাবিনি। তার কথায়, ‘আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রকিব সরকার আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। একপর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।’ উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com