• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৮
সর্বশেষ :
আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনায় জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

খুলনা প্রতিনিধি: আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সোয়া নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের জন্য রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সাথে দিবসটি উপলক্ষ্যে বিশেষ দোয়া, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা, সড়কদ্বীপ সজ্জিত করাসহ বিস্তৃত কর্মসূচি পালন করা হবে।
এর আগে একইস্থানে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com