• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

মোরেলগঞ্জে মা ছেলেকে  পিটিয়ে বসতবাড়ির  ভাংচুর  

প্রতিনিধি: / ৩৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির জমি দখলে নির্মাণাধীন বাড়ি ভাংচুর করে  মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। আহত সেলিনা বেগম (৪৬) ও ছেলে নাঈম হাওলাদার (২১)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের সেলিনা বেগমের ক্রয়কৃত জমিতে নতুন ঘর নির্মাণের কাজ চলাকালিন সময়ে শনিবার দুপুরে পার্শ্ববতী খেজুরবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনসহ ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে সেলিনা বেগম ও ছেলে নাঈম হাওলাদারকে মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
আহত সেলিনা বেগম জানান, ২০২২ সালে তার পিতা ইসাহাক হাওলাদারের নিকট থেকে ৩ শতক জমি ক্রয় করেন  সেখানে ঘেড়া বেড়া দিয়ে গাছ পালা রোপন করে ভোগ দখল করে আসছে। সেই জমিতে নতুন ঘর তুলতে গেলে তার বোনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে তার তৈরিকৃত নতুন কাঠের ঘরটি ভেঙ্গে ফেলে দেয়। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতিস্বাধন হয়। তাদের ওপর এ রকম  বার বার হামলা, স্বামী সন্তানকে জীবন নাশের হুমকি। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবি করছি।  এ ঘটনায় সেলিনা বেগম বাদি হয়ে আব্দুল্লাহ আল মামুনসহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, সন্ন্যাসীতে পারিবারিক বিরোধে মারপিটের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com