• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

ডি এ তায়েব-ইমনের মাহিকে নিয়ে কল রেকর্ড ফাঁস

প্রতিনিধি: / ৪১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ সিনেমাটি সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে পরীমণি, ডি এ তায়েব ও ইমনকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে ছবিটি নিয়ে এক সাক্ষাৎকারে ইমন বিতর্ক সৃষ্টি করেছে। বিষয়টি ঘিরেই অভিনেতা ডি এ তায়েব ও ইমনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই কল রেকর্ডে ডি এ তায়েব অভিনেতা ইমনকে বলছেন,ইমন তোমার একটি ইন্টারভিউ দেখলাম, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। আমি কিন্তু কখনোই তোমাকে কাস্টিং করি নাই, আর আমি এই সিনেমার প্রযোজকও না। তোমার কাছে চুক্তিপত্র থাকলে তা দেখাও নইলে বিপদে পড়বা।’ তিনি আরও বলেন,মাহির সরবনাশ করেছো, আমার সঙ্গে লাগতে এসো না উল্লেখ করে ডি এ তায়েব আরও বলেন, তোমার জন্য মাহিও সিনেমাটি করেনি। তুমি একবার একটা কাজ করে সরবনাশ করেছো মাহির। তোমার কাজের জন্য একজন মন্ত্রীর মন্ত্রীত্ব চলে গেছে। আর এইবার আমি ধরলে কিন্তু পচে যাবা, তোমার পিছনে যত বেকিংয়ি থাকুক না কেন?’ ডি এ তায়েব বলেন, আমি তোমার মত মানুষকে কখনোই কোন সিনেমাতে নিবো না। আইন প্রমাণ চায় সব সময়। তুমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বড় কিছু হয়ে যাও নাই। প্রমাণ থাকলে দেখাও, নাইলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। জ্ঞানে আসো, হুঁশে আসো। এদিকে জানা যায় ‘কাগজের বউ ছবিটি পূর্ণদৈরঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেলেও এটি শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে নির্মিত হয়েছিল। এ নিয়ে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়ক মামনুন ইমন বেশ ক্ষোভ জানিয়েছিলেন। এটা নিয়ে এক সাক্ষাৎকারে ইমন বলেন,কাগজের বউ কীভাবে চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছে, এটাই বুঝিনি। শুটিং শুরুর আগে পরিচালক চয়নিকা চৌধুরী একদিন আমাকে ফোন করে বললেন, ইমন আমি একটা ওয়েব ফিল্ম বানাব, গল্পটা হচ্ছে এ রকম। বললাম, অন্য আর্টিস্ট কে কে থাকবেন? তখন তিনি বললেন, পরীমনি। ডি এ তায়েবের কথাও বলেছিলেন। তারপর গল্পটা শুনে রাজি হয়েছি। শুটিং করলাম। কী কারণে যেন আমার কিছু অংশের তো শুটিংই হয়নি। একটা সময় শুনি, এটার প্রযোজক ডি এ তায়েব ভাই। তিনি আরও বলেন, পরে অবশ্য এত কিছু ভাবিনি। যেহেতু পরীমনির সঙ্গে কাজই হয়নি, গল্পটাও ভালো। ভাবলাম, ওয়েব ফিল্ম হিসেবে একটা কাজ হোক। পরিচালক থেকে শুরু করে আমরা শিল্পীরা সবাই জানি, এটা ওয়েব ফিল্ম। কিন্তু পরে শুনি, ফুটেজ দেখার পর প্রযোজকের মনে হয়েছে, এটা ফিল্ম হতে পারে। ইমনের সাক্ষাৎকারের পরে অভিনেতা ডি এ তায়েব সংবাদ মাধ্যমকে বলেন,এ বিষয়ে আমি কিছুই জানি না। ইমন আমার খুব কাছের ছোট ভাই, সে কেনো এমন করলো তাও বুঝতে পারছি না। হয়তো সে আলোচনায় আসতেই এমন মন্তব্য করেছেন। তাছাড়া ছবির প্রযোজক আমি না। ‘কাগজের বউ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এই সিনেমায় আরও অভিনয় করছেন ডিএ তায়েব, ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com