• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৫২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।রঙিন ফুলকপি ও বেগুনি রংয়ের বাধাকপি চাষ উপলক্ষে

Exif_JPEG_420

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালসিরি ইউনিয়নের ভুল্লিপাড়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বোদা উপজেলার আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,কৃষি অধিদপ্তর পঞ্চগড়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো.নঈমুল হুদা সরকার।দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের ডিপিডি মো.রকিবুজ্জামান,ঝলইশালসিরি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শিরীন আক্তার, কৃষক বছিরুল ইসলাম।
বোদা উপজেলার কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে আর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা
ইউসুফ আলী মানিক এর সঞ্চালনায় এসময় বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষক মাঠ দিবসে রঙিন ফুলকপি ও বেগুন রংয়ের বাধাকপির বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com