• বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
কয়রায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত দেবহাটায় অগ্নি নিরাপত্তা ও সচেতনতায় নানা আয়োজন দেবহাটায় ঘূর্ণিঝড়ে বিধবা নারীর ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে মানবেতর জীবন অ*পপ্রচারের প্রতিবাদে কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ: উন্নয়ন, পর্যটন ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বারোপ ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইমরান খানের দল নির্বাচনের পর ফের রাজপথে নামছে

প্রতিনিধি: / ৩৬৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী ২ মার্চ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি। গত মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব ৮ ফেব্রæয়ারির ভোটে বড় ধরনের কারচুপির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। শুধু একটা কলমের খোঁচায় আমাদের আসন চুরি করে নেওয়া হয়েছে। জনগণ সাবেক পিটিআই চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে। জাতির ম্যান্ডেট ও আমাদের আসন আক্রমণের শিকার হয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে প্রথম আরেক সংবাদ সম্মেলেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শনিবার (২ মার্চ) সারা দেশে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পিটিআইয়ের নির্বাচিত সদস্যরা ২৯ ফেব্রæয়ারি শপথ নিতে সংসদে যাবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com