• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৩
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

ফের বাংলাদেশ বেতারের গানে রুনা লায়লা

প্রতিনিধি: / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন। গানের শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। গানটির কথা লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী। গত ২৯ ফেব্রæয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।’ সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। একটি ‘আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে’, অন্যটি ‘এক মুক্তিযোদ্ধা বলছিল তাঁর দুঃখের কথা’। গান দুটি লিখেছেন মো. রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ‘ও বৃষ্টি তুমি’ গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com