• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৪
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

আটোয়ারিতে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

প্রতিনিধি: / ৪৭৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারিতে দাখিল পরীক্ষার্থী মো.শাহাজাহান এর ইমপ্রুভ পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন মো.মাহাফুজ আলী নামে এক ভুয়া পরীক্ষার্থী। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে শনাক্ত করা হয়। আটক ভুয়া পরীক্ষার্থী আটোয়ারী উপজেলার ধামোর সরকার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র হয়ে পরীক্ষা দিচ্ছিল।
জানা যায়, মাদরাসা বোর্ডের অধীনে ২০২৪ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে, মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওই কেন্দ্রে গিয়ে প্রক্সি পরীক্ষা দিতে আসা ভুয়া পরীক্ষার্থী যার রোল ১২১১৪৬ শনাক্ত করেন। পরে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।
সূত্র জানায়, আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার, কেন্দ্র সচিব আব্দুল মান্নানের সহযোগিতায় সুকৌশলে অন্যের হয়ে অর্থের বিনিময়ে পরীক্ষা দেয়াচ্ছিলেন। মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ খোলার জন্য এ পায়তারা চালায় অধ্যক্ষ। যদিও এর আগে বিজ্ঞান বিভাগের পাঠদানের অনুমতি না থাকার পড়েও ৫ জন শিক্ষককে অর্থের বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে। অবৈধ নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপি ও ভুক্তি করতে অধ্যক্ষের এই প্রচেষ্টা।
লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার কে একাধিক বার মুঠোফোনে যোগ করে পাওয়া যায় নাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো: কামরুল হাসান জানান, প্রক্সি পরীক্ষা দিতে এসে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্র সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com