• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২
সর্বশেষ :
আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ

রুনু দত্ত আর নেই

প্রতিনিধি: / ৭২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ভারতের শ্রোতাপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী রুনু দত্ত ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র। রুনু দত্ত ছিলেন প্রয়াত সুমিত্রা সেনের ছাত্রী। তার কণ্ঠে রবীন্দ্রসংগীত সংগীতের সুর সবার মন ছুঁয়েছে। দেবজ্যোতি মিশ্র মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, রুনুদি চলে গেলেন, রুনু দত্ত। শ্রাবণী খবরটা দিল। আমার মনটা এক মুহূর্তেই চলে গেল সেই ‘গানের ওপারে’র দিন গুলোতে। রবীন্দ্রনাথের গান নিয়ে করা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ কাজ ঋতু, ঋতুপর্ণ আর আমার। তিনি আরও লেখেন, যখন করে ছিলাম তখন বুঝতে পারিনি কিন্তু পরবর্তী সময়ে অনেক মানুষ বলেছেন এর কথা। এবং এটা সম্ভব হয়ে ছিল যে দুজন মানুষের জন্য তারা শ্রাবণী এবং রুনুদি। রনুদি ছিলেন সুমিত্রা সেনের একেবারে প্রথম তিনজন ছাত্রীর একজন। রবীন্দ্রসংগীত শিল্পী রুনু দত্তর মৃত্যুতে ভারতের সংগীত ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com