• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬
সর্বশেষ :
আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার

জুনে আসছে ‘হাউস অব দ্য ড্রাগন’

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিনোদন: আলোচিত টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্পিন অফ সিরিজ হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে চলতি বছরের জুন মাসে। টারগারিয়ানের পরিবারের পূর্ব পুরুষদের গল্পে নির্মিত সিরিজটি এইচবিও মাক্সে দেখানো হবে। মরগান স্ট্যানলি টেকনোলজি, মিডিয়া ও টেলিকম কনফারেন্সে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং ও গেমিং বিভাগের প্রধান জে বি পেরেট এ তথ্য জানান। গেম অব থ্রোনসের লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড বøাড’ অবলম্বনে নির্মিত এই সিরিজে ২০০ বছর আগের কাহিনি তুলে আনা হবে। সিরিজের দ্বিতীয় মৌসুমে ম্যাট স্পিথ, অলিভিয়া কুক, এমা ডরসিসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিরিজটি প্রযোজনার দায়িত্বে আছেন জর্জ আর আর মার্টিন ও রায়ান কোন্ডাল। উল্লেখ্য, ২০১১ সালে শুরু হয়ে গেম অব থ্রোনস চলে ২০১৯ সাল পর্যন্ত। টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে সিরিজের ইতি ঘটেছে। টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে আনতে হাউস অব দ্য ড্রাগন নির্মাণের ঘোষণা দেওয়া হয়। হাউস অব দ্য ড্রাগন সিরিজের প্রথম মৌসুম ২০২২ সালের ২১ আগস্ট মুক্তি পায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com