• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

সুন্দরবন পরিদর্শনে  এনডিসি’র প্রতিনিধি দল 

প্রতিনিধি: / ৫২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন করছেন। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এনডিসি’র ২৭ সদস্যের প্রতিনিধি দল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে এসে পৌঁছান।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করমজল পৌঁছে তারা এখানকার বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও অভয়াশ্রম ও দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র হিসেবে করমজল এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সুন্দরবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
এসময় বাংলাদেশ সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বিদেশী অনেক সামরিক কর্মকর্তাগণও সাথে ছিলেন। সুন্দরবন পরিদর্শন শেষে দুপুরেই তাদের গন্তব্যস্থলে ফিরেছেন বলে জানিয়েছেন বন কর্মকর্তা মো. আজাদ কবির।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com