• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০
সর্বশেষ :
নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সুন্দরবনে কাকড়া স্বীকার করে আসার সময় বনদস্যুদের গু*লিতে আহত জেলে সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন, গার্ড অব অনার ও দিকনির্দেশনা প্রদান ঢাকার পল্লবী থেকে কু*খ্যা*ত স*ন্ত্রা*সী বাহার আলী গ্রেফতার প্রখর রোদ উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে ডিজেল বিতরণ করলেন কৃষি কর্মকর্তা ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, নন্দীগ্রামে যুবক গ্রেপ্তার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শুভশ্রী তৃতীয় সন্তানের মা হচ্ছেন

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিনোদন: গেল নভেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর তার তিন মাস পরেই হঠাৎ অভিনেত্রীর একটি ভিডিও নিয়ে উঠছে প্রশ্ন! দেখা যাচ্ছে বেবি বাম্পে হাত তার। সোফাতে বসে বলছেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যেরৃ’! তাতেই চারিদিকে আলোচনা শুরু হয়েছে, আবার মা হতে চলেছেন নাকি শুভশ্রী! ব্যাপারটা তা নয়! এই ভিডিওর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চার স্টেম সেল সংরক্ষণের। আর এটি তোলা হয়েছে যখন দ্বিতীয়বার ইয়ালিনিকে নিয়েই অন্তঃসত্ত¡া ছিলেন তিনি। তবে অনেক অনুরাগীই ধরতে পারেনি ব্যাপারটা। তাই কেউ শুভেচ্ছা জানিয়েছেন, তো কেউ প্রশ্ন তুলেছেন, ‘আবার? তৃতীয় বাচ্চা!’ শুভশ্রী এখন দুই সন্তানের মা। ইয়ালিনি আর ইউভানের বেশিরভাগ দায়িত্বই নিজে পালন করতে ভালোবাসেন। অভিনেত্রী, এর আগে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন বাড়িতে থাকলে ছেলের সব কাজ করেন তিনি নিজে। ছেলের সঙ্গে খেলা করেন। তখনও অবশ্য জন্ম হয়নি ইয়ালিনির। মেয়ের মাত্র দু মাসের মাথায় শ্যুট করেছিলেন শুভশ্রী বাবলি সিনেমার। দ্বিতীয়বার মা হওয়ার পর এই সিনেমা দিয়েই কামব্যাক করবেন। পরিচালনায় রাজ চক্রবর্তী। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। বাবলি ছাড়াও শুভশ্রী হাতে নিয়েছেন এসভিএফের আরও একটি প্রজেক্ট। ফের তিনি দেবালয় ভট্টাচার্যের নায়িকা। গা ছমছমে ছবি ‘আলেয়া’তে দেখা যাবে তাকে। ‘রোমিও’-র ১১ বছর পর এসভিএফের সিনেমাতে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও এই সিনেমায় থাকছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী। তবে এসভিএফের ব্যানারে, একটি নয় আপাতত দুটি সিনেমা হাতে নিয়েছেন নায়িকা। ‘আলেয়া’ ছাড়াও আরও একটি প্রজেক্টে থাকছেন তিনি। যেটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। দীর্ঘ সাত বছর পর ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন রাজ। ছবির নাম ঘোষণা করেননি। রাজের নিজের বউ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া মজুমদার ও সোহিনী সেনগুপ্তকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com