• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮
সর্বশেষ :
শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

সামরিক অভিযানে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১০৪৫ জনে

প্রতিনিধি: / ৪৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিদেশ : গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭ অক্টোবর থেকে অন্তত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটি। চারদিক থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ভ‚খÐটি অবিরাম বোমা ও গোলা হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ত্রাণ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের কঠোর অবরোধ ও হামলার কারণে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। গাজার বাকি অংশ থেকে গাজা সিটিসহ উত্তরাংশ বিচ্ছিন্ন করে রেখেছে হানাদার ইসরায়েলি বাহিনী। উত্তরাংশের হাসপাতালগুলো জানিয়েছে, শিশুরা অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে। জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের কারণে ভ‚খÐের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। তারা সবাই খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্র্বতীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাÐ বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র : আল-অ্যারাবিয়া


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com