• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রতিনিধি: / ১০১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই  স্লোগানকে
সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
উদ্ধসঢ়;যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন
ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যাালীটি উপজেলা
পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত¡রে শেষ
হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর
সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল
ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান
মোঃ কবির হোসেন বয়াতী, ইন্দুরকানী থানার এসআই মোঃ আঃ জলিল,উপজেলা
রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম, উপজেলা ফায়ার সার্ভিস
ইনচার্জ মোঃ নুরুজ্জামান শরীফ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য
আক্তারুজ্জামান মধু প্রমুখ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে’র ডাঃ আব্দুল
কাদের,উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জান, পল্লিদরিদ্র বিমোচন কর্মকর্তা
আলতাফ হোসেন,প্রেসক্লাব সম্পাদক খান মনিরুজ্জামান প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ারম্যান, সাংবাদিক,
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com