• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

ওয়েব কোটসের দাম প্রথম দিন বেড়েছে ১০ শতাংশ

প্রতিনিধি: / ৮৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

অর্থনীতি: পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মের তালিকাভুক্ত নতুন কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ারের লেনদেন সোমবার থেকে শুরু হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু হয়। কোম্পানিটির ইস্যু মূল্য বা ফেস ভ্যালু ছিল ১০ টাকা। প্রথম দিন ওই মূল্যের চেয়ে সর্বোচ্চ ১০ শতাংশ বেড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ডিএসই ও সিএসইতে ওয়েব কোটসের ট্রেডিং কোড হলো- ‘ডঊইঈঙঅঞঝ’। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ৭৯০০১। এর আগে, গত ১৩ ফেব্রæয়ারি সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। এ আবেদন গ্রহণ চলে ১৯ ফেব্রæয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। গত বছরের ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী ওয়েব কোটস পিএলসির ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। কিউআইও’র মাধ্যমে পুঁজি উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে। কোম্পানিটির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯২ টাকা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনালী ইনভেস্টমেন্টস লিমিটেড।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com