• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

কেন্দ্রীয় চরিত্রে অপূর্ব ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে

প্রতিনিধি: / ৩৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: হইচইয়ের আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফ নির্মাণ করবেন শিহাব শাহীন। এর আগে সিরিজটি পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। প্রয়াত অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে তৈরি সিরিজটিতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমানের ছায়াচরিত্র আরমানের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বিষয়টি নিয়ে সালমানের পরিবার আদালত পর্যন্ত গিয়েছিল। এবারের সিরিজটিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অপূর্ব। তিনি এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের সিরিজটির গল্প হবে গোলাম মামুনকে নিয়েই। তাই নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। কবে শুটিং শুরু, সে বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্ল্যাটফরম থেকে কিছু বলতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে কিছুই জানাতে পারব না। অনুমতি পেলে সবাইকে জানাব।’ এরই মধ্যে সিরিজটির গল্প লেখার কাজ শেষ হয়েছে। অপূর্বর সঙ্গে এবারও আছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com