• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

জেমস চলতি মাসে ঢাকা মাতাবেন

প্রতিনিধি: / ৩৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বছর সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল কনসার্ট ‘দ্য স্কুল অব রক- ভলিউম ১’। আবার ফিরছে কনসার্টটি। ১৬ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে ‘দ্য স্কুল অব রক- ভলিউম ২’। আগেরবারের মতো এবারের আসরেরও প্রধান আকর্ষণ ‘নগরবাউল’ মাহফুজ আনাম জেমস। খবরটি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির (ইটিসি ইভেন্টস) সিওও সাজিদ আলী। তিনি বলেন, ‘এবারও কনসার্টটিতে নানা চমক থাকবে। জেমস ছাড়াও গান করবে সোনার বাংলা সার্কাস ও অ্যাশেজ ব্যান্ড। সামনে আরো কয়েকটি ব্যান্ডের নাম ঘোষণা করা হবে। আশা করছি, সংগীতপ্রেমীদের দারুণ একটি কনসার্ট উপহার দিতে পারব।’ জানা গেছে, এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। আগত শ্রোতারা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে। এরইমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। গতবার ‘দ্য স্কুল অব রক ভলিউম-১’ কনসার্টে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্যও রাখা হয় ব্যবস্থা। তাদের জন্য ৬০০ টাকা মূল্যের স্টুডেন্ট টিকিট সংগ্রহের সুযোগ দেওয়া হয়। এ ছাড়া কনসার্টটি উপভোগের জন্য চার ধরনের টিকিট রাখা হয়। আর্লি বার্ডস, রকার্স, হেডব্যাংগার্স ও আফিকোনাডো জোন। গতবার জেমস ছাড়াও কনসার্টে অংশ নেয় ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক একে রাহুল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com