• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই: মিশা সওদাগর

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা ও উন্মাদনা। এরই মধ্যে নতুন-পুরোনো অনেক তারকাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে মাসব্যাপী বিএফডিসির ক্যান্টিনের সামনে ইফতার আয়োজন করেছে মিশা সওদাগর-ডিপজল প্যানেল। এ আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাচ্ছেন। গত বৃহস্পতিবার বিএফডিসির ক্যান্টিনের সামনে মিশা সওদাগর-ডিপজল শিল্পীদের সঙ্গে ইফতার করেন। তাদের সঙ্গে ইফতার করেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, শাহনূর, রেবেকা রৌফ, আন্না, অভিনেতা বাপ্পারাজ, আলীরাজ, ডি এ তায়েব, জয় চৌধুরীসহ একঝাঁক তারকা শিল্পী। প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, আমরা শিল্পীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অনেক পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে এগোতে চাই। তাই আমরা শিল্পী সমিতির অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান হিসেবে থাকবেন শামসুল আলম। তিন সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। কিন্তু তারিখ পরিবর্তন করে করা হয়েছে ২৭ এপ্রিল। এরই মধ্যে জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com