• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৯
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

মোরেলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালিত 

প্রতিনিধি: / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মেজবাহ ফাহাদ -মোরেলগঞ্জ: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি‍‍` এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্পসারিত ভবনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,মোরেলগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি পায়। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের ১৫ মার্চ বাংলাদেশে উদযাপিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com