• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার নিরাপত্তা বাড়াতে

প্রতিনিধি: / ৯৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আইটি: দৈনন্দিন মেসেজিংয়ে এনক্রিপশন সুবিধা থাকলে উভয়পক্ষের কথোপকথন সুরক্ষিত থাকে। এবার ব্যবহারকারীদের সামনে সুরক্ষার বিষয়টি আরো ভালোভাবে উপস্থাপনের জন্য নতুন লেবেলের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। শুরু থেকেই মেসেজিং ও ভিডিওকলে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সুবিধা দিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এ সুবিধার উপস্থিতির বিষয়ে পরিষ্কার ধারণা দিতে কাজ করছে প্ল্যাটফর্মটি। এর আগে ২০২১ সালে বেটা ভার্সনে অনুরূপ ফিচারের বিষয়ে জানিয়েছিল প্ল্যাটফর্মটি। হালনাগাদ বেটা ভার্সনে বর্তমানে এ ফিচারের উপস্থিতির বিষয়ে জানা গেছে। কনটাক্ট বা গ্রæপ নামের নিচে এটি দেখা গেছে। ব্যানারটি সবসময় দেখা যাবে না। সর্বশেষ মেসেজ দেখার সময় এটি ব্যবহারকারীদের সামনে ভেসে উঠবে। তবে ব্যবহারকারীরা চাইলে কন্টাক্ট ইনফো পেজ থেকে এনক্রিপশন ট্যাবে প্রবেশ করে যাচাই করে নিতে পারবে। তবে প্রযুক্তিবিদদের মতে, যারা হোয়াটসঅ্যাপে নতুন তাদের কাছে এর নিরাপত্তা স্তর নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তিন বছর আগেও অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে সিগন্যালের মতো প্ল্যাটফর্মে ঝুঁকছিল। তবে বর্তমানে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সমালোচনার জায়গা থেকে হোয়াটসঅ্যাপ এখন অন্যতম নিরাপদ প্ল্যাটফর্মের একটি। হোয়াটসঅ্যাপ বেটার হালনাগাদ ভার্সনে শিগগিরই ফিচারটি যুক্ত করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com