• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

রোনালদোর ৫০ গোল ৫৮ ম্যাচে

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: সময়টা খুব ভালো কাটছিল না আল নাসরের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে। লিগে টানা দুই ম্যাচে হারাতে হয়েছে পয়েন্ট। দুঃসময়ের মেঘ ফুঁড়ে অবশেষে কিছুটা আলোর দেখা পেয়েছে ক্লাবটি। সেই স্বস্তির উপলক্ষ এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল করে দলকে জিতিয়ে এই তারকা নিজে পূরণ করেছেন একটি মাইলফলক। সৌদি প্রো লিগে শুক্রবার আল আহলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান সংহত করেছে আল নাস্র। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোল করেন রোনালদো। এই গোলে আল নাস্রের হয়ে অর্ধশত গোল হয়ে গেল তার। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিং’স কাপ, সুপার কাপ ও আরব চ্যাম্পিয়ন্স কাপ মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল হয়ে গেল তার। আল আহলির মাঠে তারকা সমৃদ্ধ দুই দলের লড়াইয়ের প্রথমার্ধ খুব একটা জমেনি। সাবধানী ফুটবলে ঢিমেতালে এগিয়েছে দুই দলই। এর মধ্যেও একবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু গোল হয়নি অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে একই অভিজ্ঞতা হয় আল আহলির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দুই দলই। এর মধ্যেই ভিএআর দেখে আল নাস্রকে পেনাল্টি দেন রেফারি। গোলকিপারকে বিভ্রান্ত করে উল্টো দিক দিয়ে বল জালে পাঠান রোনালদো। সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। এই জয়ের পর ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে আল আহলি থেকে আরেকটু এগিয়ে গেল আল নাস্র। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। শীর্ষে থাকা আল হিলাল অবশ্য এই দুই দল থেকে অনেকটা এগিয়ে। ২৩ ম্যাচ খেলেই ৬৫ পয়েন্ট তাদের। লিগে এখনও কোনো ম্যাচ হারেনি তারা, জিতেছে ২১টিতেই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com