• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫২
সর্বশেষ :
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন

মোরেলগঞ্জে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন

প্রতিনিধি: / ৪৭৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, মোরেলগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, হাসপাতাল-এতিমখানা ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন,  কেককাটা, ইফতার অনুষ্ঠান ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com