• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

ফকিরহাটবাসীকে শেখ হেলাল উদ্দীন এমপি’র কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

প্রতিনিধি: / ৪৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি: ফকিরহাট উপজেলাবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও অংগ্রহণমূলক করায় বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন কৃতজ্ঞতা জানান। শনিবার (১৬ মার্চ) ফকিরহাটের বেতাগায় এ কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফকিরহাট উপজেলার ৬৫.০৭ ভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন। প্রদানকৃত ভোটের ৮৬.৭৯ ভাগ ভোট নৌকা প্রতীকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করায় এ কৃতজ্ঞা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল উদ্দীন এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকায় ফকিরহাটবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। একটি উন্নয়নমূখী ও অসাম্প্রদায়িক ফকিরহাট গড়ার জন্য ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ দাদাকে আমি ধন্যবাদ জানাই। তিনি আমার প্রতিনিধি হিসেবে ফকিরহাটকে সুন্দরভাবে পরিচালনা করছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ আলতাফ হোসেন টিপু, মো. কাওসার আলী ফকির, শেখ ইমরান হোসেন লিটু, শেখ আসলাম আলী, শেখ সারোয়ার হোসেন, শেখ মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, মো. রেজাউল করিম ফকির, হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম, আমিনুর রশীদ মুক্তি, মহিলা আ’লীগের নিলুফার ইয়াসমিন প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com