• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ১৯৮৫ থেকে জীবনের সঙ্গে লড়াই, ভরসা শুধু আল্লাহ তালার খবর এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায় : ড. মোঃ মনিরুজ্জামান সুন্দরবনে বনদস্যু আতংক, ঋণের বোঝা নিয়েই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নিরব শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না

প্রতিনিধি: / ৫৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: কদিন বাদেই শিল্পী সমিতির নির্বাচন। এতে অংশ নিতে ডিপজল-মিশা ও অমিত হাসান-নিপুন দুই প্যানেল থেকেই যোগাযোগ করছে অনেক শিল্পীর সঙ্গে। কেউ সাড়া দিচ্ছেন আবার কেউ বা ফিরিয়ে দিচ্ছেন।শাকিব খান, অনন্ত জলিল থেকে শুরু করে নিরব নির্বাচনের বিষয়টি এড়িয়ে গেলেন। কাজ কিংবা শুটিংয়ের ব্যস্ততায় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেই জানিয়েছেন অনেকে। একই সুর নিরবের মুখেও। জানান, এই মুহূর্তে দম ফেলারও সময় নেই তার। নিরবের ভাষ্য, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তাই এই সেক্টরে আমার আবেগ মিশে আছে। দুই ঈদ এলে ফ্যাশন হাউজগুলো বেশি ব্যস্ত হয়। দীর্ঘদিন ধরে এই সেক্টরের মানুষদের সঙ্গে আমার আন্তরিকতার সম্পর্ক। তারা ডাকলে আমার পক্ষে না বলা সম্ভব না। প্রতিদিনই শুট করতে হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলের শো-তে অংশ নিতে হচ্ছে। আল হারামাইন সুগন্ধির সঙ্গে জড়িত। সেটির কাজে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। আজ সোমবার থেকে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমারর শুটিংয়ে মংলায় যাচ্ছেন নিরব। সপ্তাহখানেক সেখানে থাকবেন। ঈদের পরেই আবার দেশের বাইরে যাবেন তিনি। নিরব বলেন, প্রতিদিন এতো এতো কাজ করছি এর মধ্যে আসলে শিল্পী সমিতির নির্বাচন করার টাইম নাই। আমাকে দুই প্যানেল থেকেই ডেকেছিল। কিন্তু আমার পক্ষে নির্বাচনে অংশ নেয়ার মতো সময় নেই। কারণ ওটা আমার কাজ না। আর কী হবে নির্বাচন করে? সেই পরিবেশটাও এখন নেই। ২৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা শিল্পী সমিতির নির্বাচন। ইতোমধ্যে একাধিক প্যানেল থেকে শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com