• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬
সর্বশেষ :
আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও সহ- সাধারণ সম্পাদক সহ ১৩ নেতা কর্মী কারাগারে

প্রতিনিধি: / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল
রশিদ ও সহ -সাধারণ সম্পাদক লায়ন জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের
১৩ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আবেদন না-মঞ্জুর করে কারাগারে
প্রেরণের আদেশ দেন বিচারক মোঃ ওসমান গনি।
কারাগারে প্রেরিত নেতারা হলেন, যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল
রশিদ ও সহ -সাধারণ সম্পাদক লায়ন জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের
আহবায়ক মুরাদ হোসেন চৌধুরী, আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান,
শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ,
কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।
আসামী পক্ষের আইনজীবী মোঃ মোস্তফা কামাল মাসুম বলেন, মোল্লাহাট থানার
একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে
যাওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা রেখে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সহ -সাধারণ
সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ
করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com