• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫৮
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

হিরো আলম কলকাতায় শুটিংয়ে ব্যস্ত

প্রতিনিধি: / ৩৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিনোদন: কলকাতায় দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। ‘নিলে গেম’, ‘মিয়া ভাই’ নামে দুটি সিনেমা পরিচালনা করছেন জামাল উদ্দিন। গত ৮ মার্চ থেকে ‘নিলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরও অনেক স্থায়ীয় শিল্পী কাজ করবেন দুটি সিনেমাতেই জানালেন আলম। কলকাতা থেকে মুঠোফোনে হিরো আলম বলেন, অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি। ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com