• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬
সর্বশেষ :
সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ট্রাক চাপায় ভ্যানচালক নি*হ*ত শ্যামনগরে মা*ম*লার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে মানববন্ধন ধুলিহরে মাটিবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনিতে শি*শু ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউল ইসলামের জীবন যুদ্ধ

পাপুয়া নিউ গিনিতে বন্যা ও ভুমিধসে শিশুসহ নিহত ২৩

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিদেশ : পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে বন্যা, ভুমিধস এবং প্রবল বৃষ্টিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, যেখানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে। খবর এএফপি’র। স্থানীয় সময় সোমবার দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান জানান, খারাপ আবহাওয়ার কারণে একাধিক স¤প্রদায়ের মধ্যে একজন মা ও শিশু নিহত হয়েছেন। ম্যান বলেন, সিম্বু প্রদেশের বিভিন্ন অংশে তিনটি পৃথক ভ‚মিধসে ২৩ জন মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। আমরা এখনও ভারী বৃষ্টিপাত, ভ‚মিধসে পর্যুদস্ত। নদীর প্লাবনে উচ্চভ‚মিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এএফপি’র এক প্রতিবেদনের বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় পাহাড়িয়া এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রদেশটি ছয়টি জেলা নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার। প্রদেশটি সিম্বু নামেও পরিচিত। এ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ উপক‚লীয় এলাকায় আঘাত হানায় সেখানের লোকজনও ক্ষতির মুখে পড়েছে। সরকার এ দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে। ২০২২ সালের বিশ্ব ঝুঁকি সূচক অনুযায়ী, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউগিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com