• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

সায়ন্তিকা বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিনোদন: টালিউডের অভিনেত্রী সায়ন্তিকা মুখার্জী। মাঝে মাঝে বাংলাদেশের সিনেমাতেও দেখা যায় তাকে। স¤প্রতি জায়েদ খানকে নিয়ে সমালোচনায় এসেছেন এই অভিনেত্রী। সংসারি হচ্ছেন সায়ন্তিকা, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি। ওই সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী। সায়ন্তিকা বলেন, নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই তার। তিনি বলেন, আমি গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান। যদিও স¤প্রতি অভিনেতা জায়েদ খানের সঙ্গে তার নাম জুড়ে জল্পনা চলছে। এ নিয়ে অনেকটা বিরক্ত হয়ে সায়ন্তিকা বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক এ সব খবর রটাচ্ছেন। আমি কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন। অভিনেত্রী বলেন, আমি নিজের ওপর একটু সদয় হয়েছি। আসলে গত দুই বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দুই বছরে আমার শরীরের ওপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যতœ নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যতœ নিচ্ছি। তিনি আরও বলেন, গত ২ বছর আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম। তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে, আমি তো রাজনীতি শিখে আসিনি। সবটা বুঝে নিতে সময় লাগছিল, আর কি! তাছাড়া, একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম। যার কারণে খাটাখাটুনি করেছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com