• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

চঞ্চল ঈদে জেফারকে নিয়ে পর্দা মাতাবেন

প্রতিনিধি: / ২৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: আসন্ন ঈদে সিনেমা মুক্তির মিছিলে যোগ দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে আছেন গায়িকা জেফার। এখানে তাকে গায়িকা বললে ভুলই হবে, কারণ এবার তিনি পুরোদস্তুর অভিনেত্রী। সিনেমাটির নাম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ঈদে এলেও সিনেমা হলের লড়াইয়ে পাওয়া যাবে না এই জুটিকে। কারণ তাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গত শনিবার এর একটি লোগো পোস্টার উন্মোচন করে ঈদে মুক্তির বিষয়ে আভাস দেওয়া হয়েছে। তবে পরিষ্কার করা হয়নি দিন-তারিখ। পরে সেটা জানিয়ে দিলেন অভিনেতা চঞ্চল। তিনি জানালেন, ঈদুল ফিতরেই আসছে এটি। সিনেমাটি নিয়ে নির্মাতা ফারুকীর ভাষ্য, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। “মনোগামী”তে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’ এদিকে, সিনেমার লুক প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন গায়িকা জেফার। প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একজন অভিনেতা হিসাবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, সঙ্গে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং একই সঙ্গে ভীষণ রোমাঞ্চকর।’ গত বছরের আগস্টে বড় আয়োজনে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ঘোষণা দেয় চরকি। এই প্রকল্পে নির্মিত হচ্ছে ১২টি সিনেমা। যেগুলোর সবই ভালোবাসার গল্পে। ইতিপূর্বে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ‘মনোগামী’। উল্লেখ্য, এবারের ঈদের সিনেমায় সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছে ‘রাজকুমার’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘মোনা: জ্বীন ২’, ‘পটু’, ‘মায়া’, ‘সোনার চর’, ‘লিপস্টিক’, ‘ডেডবডি’ ইত্যাদি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com