• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯
সর্বশেষ :
তালাকপ্রাপ্ত স্বামীর ঘরে ফিরতে ‘বলির পাঠা’ দ্বিতীয় স্বামী কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হা*ম*লা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ নগরঘাটায় ইউনিয়ন বিএনপি অফিসে অ*গ্নি*কা*ণ্ড দেবহাটায় র‍্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স-ফেন্সিডিলসহ আ*ট*ক ৩

ডিপফেক পর্নোগ্রাফির শিকার বিশ্বে ৪ হাজার তারকা

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: রাবিশ্বজুড়েই এখন এক বড় আতঙ্কের নাম ডিপফেক। বিষয়টি নিয়ে দির্ঘদিন ধরেই নানা মহলে আলোচনা চলছে। এবার তার বড় প্রমাণ মিলল। জানা গেল, বিশ্ব জুড়ে ৪ হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তি ডিপফেক পর্নোগ্রাফির শিকার হয়েছেন। এই চমকে দেওয়া খবরটি একটি গবেষণায় দাবি করা হয়েছে। এক ব্রিটিশ সংবাদমাধ্যমের বিশ্লেষণ বলছে, এদের মধ্যে ২৫০ জনের বেশি শুধু ব্রিটিশ তারকাই আছেন! অন্য এক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপফেক ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটির তথ্য বিশ্লেষণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। তারা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রায় চার হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তির মুখ এই পর্নোগ্রাফিক ইমেজে জুড়ে দেওয়া হয়েছে। তবে এইসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। গবেষকেরা কাজটি করতে গিয়ে একটা আশ্চর্য জিনিস খেয়াল করেছেন। ২০১৬ সাল অনলাইনে মাত্র একটি ডিপফেক পর্নোগ্রাফি ভিডিয়ো শনাক্ত করতে পেরেছেন তাঁরা। অথচ, ২০২৩ সালের প্রথম কয়েক মাসেই ৪০ টির বেশি ডিপফেক পর্নোগ্রাফি ওয়েবসাইটে ১ লাখ ৪৩ হাজার ৭৩৩টি ভিডিও আপলোড করার তথ্য পেয়ে মাথা ঘুরে যায় তাঁদের। তাঁরা বলছেন, গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে বেশি! অনলাইন নিরাপত্তা আইন বিষয়ে পরামর্শ দেয় এমন এক সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, অবৈধ ডিপফেক বিরক্তিকর ও ক্ষতিকারক। এ ধরনের জিনিস কীভাবে নির্বিবাদে ও নির্বিচারে প্রচার পেয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। অনলাইন নিরাপত্তা আইন নিয়ে নতুন করে ভাবতে হবে। পাশাপাশি তিনি এই প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্টের প্রদর্শন বন্ধের কথাও বলেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com