• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

আর্জেন্টিনা-কানাডা কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি

প্রতিনিধি: / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: চূড়ান্ত সুযোগটা আর হাতছাড়া হয়নি। আসন্ন কোপা আমেরিকার মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। কোপার বাছাই টুর্নামেন্ট কনকাকাফ নেশন্স লিগের প্লে অফে তারা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ২-০ গোলে হারিয়েছে। মূল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও কানাডা দুটি গোলই করেছে দ্বিতীয়ার্ধে। বিরতির আগে লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি শট। ৬১ ও ৯০+১ মিনিটে কানাডার হয়ে দুটি গোল করেছেন কাইল ল্যারিন ও জ্যাকব শ্যাফেলবার্গ। ১৮ মিনিটে ত্রিনিদাদের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু লেভি গার্সিয়ার শট চলে যায় লক্ষ্যের বাইরে দিয়ে। মূল পর্বে জায়গা করে নিতে এটি ছিল কানাডার দ্বিতীয় ও চূড়ান্ত সুযোগ। কারণ গত নভেম্বরে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জ্যামাইকার কাছে হার দেখে তারা। ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি দক্ষিণ আমেরিকান অঞ্চলের হলেও এবার তাতে কনকাকাফ অঞ্চল থেকে দলযুক্ত করে পরিধি বৃদ্ধি করা হয়েছে। কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-কানাডার উদ্বোধনী ম্যাচটি আটলান্টায় অনুষ্ঠিত হবে ২০ জুন। গ্রæপ ‘এ’ তে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী পেরু ও চিলি। কানাডার মতো প্লে-অফে জিতে মূল পর্বের টিকিট কেটেছে কোস্টা রিকাও। পিছিয়ে পড়ে তারা হুন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়েছে। এই জয়ে তারা কোপা গ্রæপ ‘ডি’তে জায়গা করে নিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com