• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

ইতিহাস গড়ল জার্মানি ৭ সেকেন্ডে গোল করে

প্রতিনিধি: / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: সর্বশেষ ৪ ম্যাচে কোনও জয় ছিল না জার্মানির। প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ইউরোর স্বাগতিকরা জয়ে তো ফিরলোই তাও আবার নিজেদের ইতিহাসে দ্রæততম গোলের রেকর্ড গড়ে! মাত্র ৭ সেকেন্ডে প্রথম গোল পেয়েছে জার্মানি। তার পর কাতার বিশ্বকাপের রানার্স আপদের তারা ২-০ গোলে হারিয়েছে। ঘরের মাঠে বড় টুর্নামেন্ট থাকায় বছরের শুরুটা দারুণভাবে করতে চেয়েছিলেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। সাত সেকেন্ডেই যে এভাবে গোল পেয়ে যাবেন সেটা হয়তো ভাবেননি। ফ্লোরিয়ান ভিরৎজ লং রেঞ্জের শটে সেটাই করে দেখান সবাইকে অবাক করে দিয়ে। তিন বছরের অবসর ভেঙে ফেরা টনি ক্রুসের পাস থেকে জালটি কাঁপান বায়ার লেভারকুসেনের ২০ বছর বয়সী মিডফিল্ডার। আন্তর্জাতিক ফুটবলে এটা দ্রæততম গোলও হতে পারতো। সেটি হয়নি একই দিন ¯েøাভাকিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ক্রিস্টফ বাউমগার্টনার ৬ সেকেন্ডে গোল করায়। অর্থাৎ এখন আন্তর্জাতিক ফুটবলের দ্রæততম গোলটির বিশ্ব রেকর্ড বাউমগার্টনারের। তার পরেই অবস্থান জার্মানির। আগের দ্রæততম গোলটির রেকর্ডটিও দখলে ছিল জার্মানির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে সেটি করেছিলেন লুকাস পোডলস্কি। গোলটি সাত সেকেন্ড পার হওয়ার পরই হয়েছিল। গোল হজমের পর ফ্রান্স চেষ্টা করেছিল ম্যাচে ফিরতে। পারেনি যদিও। কিলিয়ান এমবাপ্পে ২৬ মিনিটে শট নিলেও সেটি সেভ করেছেন জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। বরং ৪৯ মিনিটে কাই হাভের্তজের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com