• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২
সর্বশেষ :
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান

কঙ্গনা রানাউত বিজেপির প্রার্থীতালিকায়

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: মাত্রই জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জন্মদিনের একদিন পরেই পেলেন সুসংবাদ। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। কঙ্গনাকে নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি। তিনি এবার পদ্মফুলের হয়ে লড়াই করবেন মান্ডি কেন্দ্র থেকে। বিজেপির পক্ষ থেকে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থী তালিকা। আর সেখান থেকেই জানা গেল জল্পনা সত্য করে কঙ্গনা রানাওয়াত এবার সত্যি সত্যিই বিজেপির পক্ষ থেকে টিকিট পেয়েছেন। তিনি লড়ছেন আসন্ন লোকসভা নির্বাচনে। তিনি তাঁর জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়বেন বিজেপির হয়ে। আর এর সঙ্গেই তিনি আনুষ্ঠানিক ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। এর আগে তিনি নানা সময় নানা মন্তব্য করেছেন বিজেপির সমর্থনে। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই একটি টুইট করে কঙ্গনা। অভিনেত্রীর নাম বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় ঘোষণা হতেই বিজেপি এবং দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজের টুইটবার্তায় কঙ্গনা লেখেন, ‘আমার আদরের ভারত এবং ভারতের জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে এতদিন। আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমার নাম ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে স্বীকার করছি এবং নির্বাচনে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছি।’ স¤প্রতি বিয়ের প্রসঙ্গে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। জোরালো গুঞ্জন চলছে, ভারতের লোকসভা ভোটের পরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী! ইতোমধ্যেই জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও বানিয়ে ফেলেছেন কঙ্গনা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বদলে হিমাচল প্রদেশে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়েই পাত্রের গলায় মালা দেবেন অভিনেত্রী। সূত্র বলছে, কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন। তাঁর হবু বর বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্গনা। আর এবার বিয়ের পালা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com