• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

‘ক্রিপটিক ফেইট’র অ্যালবাম দেড় যুগ পর নতুন

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দেড় যুগ পর নতুন অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড ক্রিপটিক ফেইট। গত রোববার স্পটিফাইতে প্রকাশ পেয়েছে ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ‘নয় মাস’। নয় মাস অ্যালবামে আছে ৯টি গান। সব কটি গান তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। গানগুলো হলো ‘ভোরের অপেক্ষা’, ‘কালবৈশাখী’, ‘বিদায়ের গান’, ‘মহড়া’, ‘আক্রমণ’, ‘বিচ্ছু’, ‘মিত্র’, ‘বুদ্ধিমত্তা’ ও ‘রাতের শেষ’। গানগুলো লিখেছেন শাকিব চৌধুরী। নতুন অ্যালবাম নিয়ে ক্রিপটিক ফেইটের দলনেতা ও ভোকাল শাকিব চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ৯ মাসকে আমরা যদি ৯টি ভাগে ভাগ করি, তাহলে অনেকগুলো গল্প পাওয়া যায়। ২৫ মার্চের কালরাত দিয়ে শুরু হয়। এরপর যুদ্ধে যাওয়া নিয়ে মানুষের মধ্যে সংশয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলের যুদ্ধে যাওয়া, বর্ডারের ওপারে ট্রেনিং নিতে যাওয়া, ট্রেনিং শেষে পাকিস্তানিদের ওপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ, যুদ্ধ নিয়ে জর্জ হ্যারিসন, অ্যান্থনি মাসকারেনহাসের মতো বিদেশিদের কথা বলা, বুদ্ধিজীবীদের হত্যা এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন। অ্যালবামে ৯টি গান থাকলেও গল্প একটাই। শ্রোতাদের একটা জার্নিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা। ধারাবাহিকভাবে গানগুলো শুনতে হবে এমন নয়। তবে যাঁরা ধারাবাহিকভাবে শুনবেন, তাঁরা একটা জার্নির মধ্য দিয়ে যাবেন।’ এই অ্যালবামের বিদায়ের গানে ক্রিপটিক ফেইটের সঙ্গে গেয়েছেন অর্থহীনের সুমন। ২০১৩ সালে শুরু হয়েছিল নয় মাস অ্যালবামের কাজ। শেষ করতে সময় লেগেছে ১১ বছর। কেন এত দেরি, জানতে চাইলে শাকিব বলেন, ‘সমস্যাটা ব্যান্ডের সবার। আমরা একটু অলস। এ ছাড়া ব্যান্ডের চারজনের তিনজনই চাকরিজীবী। ফুলটাইম চাকরি করে ব্যান্ড করাটা কঠিন। তবু এত সময় নেওয়ার জন্য আমরা শ্রোতাদের কাছে লজ্জিত।’ নয় মাস অ্যালবামে ক্রিপটিক ফেইটের লাইনআপে ছিলেন সরফরাজ (গিটার), ফারহান (গিটার), রাফা (ড্রামস) ও শাকিব (ভোকাল)। এই অ্যালবামে ক্রিপটিক ফেইটের সঙ্গে শেষ কাজ করেছিলেন রাফা। গত বছর ক্রিপটিক ফেইট ছেড়ে অ্যাভয়েড রাফা নামের নতুন ব্যান্ড গড়েন তিনি। স্পটিফাইয়ের পর সোমবার রাতে ক্রিপটিক ফেইটের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবামের প্রথম গান ভোরের অপেক্ষা। প্রতিদিন একটি করে গান প্রকাশ পাবে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com