• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৮
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

ফকিরহাটে মানসা কালি মন্দিরে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধি: / ৪৪৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী মানসা কালি মন্দিরে ৫১তম পুন: প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত গ্রামীণ মেলায় হাজারো দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। দিনব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল ৯টা থেকে পূজা আরম্ভ, ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুর ১২টায় মাঙ্গলিক প্রার্থনা, দুপুর ২টায় প্রসাদ বিতরন করা হয়। এদিন সন্ধায় মঙ্গলারতি ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিকে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবলু কুমার আশেঁর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, সাধারন সম্পাদক মধু সুদন দাম, সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তিসহ অন্যান্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com