• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

শাকিব খান তুফানে গ্যাংস্টার রুপে ধরা দিলেন

প্রতিনিধি: / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিনোদন: ‘তুফান’ সিনেমাটির ঘোষণা হয়েছে গত বছর। এর মধ্যে শুটিং গড়ায়নি ক্যামেরার সামনে। শাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেও অল্প কিছুদিন আগে চূড়ান্ত হয়েছে আরো দুজন অভিনেত্রী। তাঁরা হলেন এ দেশের মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী। এ ছাড়া কয়েক দিন আগে চূড়ান্ত হয়েছে কলকাতার যিশু সেনগুপ্তের নাম। ছবিটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, দ্রæত সময়ে শুটিং শুরু হবে ছবিটির। এখন চলছে শুটিং প্রস্তুতি। তবে এর মধ্যে এলো তুফানের ফার্স্টলুক পোস্টার। যেখানে শাকিব খান ধরা দিয়েছেন অন্য রকম লুকে। গত বুধবার বিকেল ৪টায় একযোগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ ও শাকিব খানের পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়। তাতেই নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরা। ফার্স্টলুকে দেখা যায় বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরে আছেন শাকিব। সোফায় বসে সিগারেটে টান দিচ্ছেন। মাথাভর্তি এলোমেলো চুল নেমে এসেছে কাঁধ অবধি। এক পা ভাঁজ করে রেখেছেন আরেক পায়ের হাঁটুতে। পাশে রাখা রাইফেল। এমন দুর্র্ধষ লুক প্রকাশের পর থেকেই ভক্তরা শাকিবের এই লুককে বলিউডের তারকা রণবীরের লুকের সঙ্গে তুলনা করছেন। রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও দেশের একটি ওটিটি প্ল্যাটফরম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com